Technobd CsE: Hack & Hacking tips This is all about technology,Letest techology update are publish here.new and fresh update news are publish here,free internet for android,pc problem,it,ict,fb hack,how to hack, haking tips,learning progamming,games,windows,spesial download file!

banarad

Hack & Hacking tips লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Hack & Hacking tips লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬

আইফোনটির লক ভাঙল এফবিআই

By on মার্চ ২৯, ২০১৬
     অবশেষে আইফোনটির লক ভাঙল এফবিআই



অনেক জল্পনা কল্পনার পর যুক্তরাষ্ট্রের স্যান বার্নারডিনো হত্যাযজ্ঞে ব্যবহার করা আইফোনের নিরাপত্তাব্যবস্থা (লক) ভেঙেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তাও আবার আইফোনের নির্মাতা অ্যাপলের সাহায্য ছাড়াই। গত মাসে নতুন প্রোগ্রামিং সংকেত বা কোড লিখে অভিযুক্ত সৈয়দ রিজওয়ান ফারুকের আইফোন থেকে তথ্য সংগ্রহে সহযোগিতা করতে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডকে নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের আদালত। কিন্তু সে নির্দেশ উপেক্ষা করে প্রতিবাদ জানায় অ্যাপল। এফবিআই কর্মকর্তারা সোমবার জানান, তাঁরা অ্যাপলের সাহায্য ছাড়াই বিকল্প উপায়ে তথ্য উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন। ফলে মামলাটির আর প্রয়োজন থাকছে না। আদালত থেকেও তাই মামলা প্রত্যাহার করে নেন।
সরকারের পক্ষে এক বিবৃতিতে মার্কিন অ্যাটর্নি আইলিন এম ডেকার এবং সহকারী অ্যাটর্নি ট্রেসি এল উইলকিসন বলেন, ‘ফারুকের আইফোনের সংরক্ষিত তথ্য উদ্ধারে সফল হয়েছে সরকার। আর তাই অ্যাপল ইনকরপোরেটেডের সাহায্যের দরকার আর হচ্ছে না।
এফবিআইয়ের সে ঘোষণার পর অ্যাপলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মামলাটি এমন এক বিষয় উত্থাপন করেছে, যা সাধারণ মানুষের অধিকার এবং তথ্য নিরাপত্তা নিয়ে জাতীয় আলোচনার জন্ম দিয়েছে। অ্যাপল এখনো সে বিষয়ে আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক।
বিবৃতিতে আরও লেখা ছিল, ‘আমরা সরকারকে সাহায্য করে যেতে চাই, যেমনটা আমরা আগেও করে এসেছি। একই সঙ্গে আমরা আমাদের যন্ত্রের নিরাপত্তা আরও জোরদারে সক্রিয় হব।
গত ডিসেম্বরে ফারুক এবং তাঁর স্ত্রী স্যান বার্নারডিনোতে ১৪ জন মানুষ হত্যা করে পরে পুলিশের গুলিতে আহত হন।
পাঁচ সপ্তাহের বাগ্বিতণ্ডার পর ক্যালিফোর্নিয়ার আদালতে দুই পক্ষের দেখা করার কথা ছিল। গত সপ্তাহে এফবিআই জানায়, অ্যাপলের সাহায্যের দরকার হয়তো আর পড়বে না।
তবে বিকল্প রাস্তাটি কী এবং কে সরকারকে এই বিষয়ে সাহায্য করেছে এ ব্যাপারে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। সে যাই হোক, লাভের গুড়টা কিন্তু অ্যাপলের ঘরেই বেশি উঠছে। কারণ, তারা যন্ত্র তৈরিতে এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন।
বিবিসি ও টেকক্রাঞ্চ অবলম্বনে 


সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৬

হ্যাকিং কি ? কেন কিভাবে? প্রকারভেদ ?

By on ফেব্রুয়ারি ০৮, ২০১৬
           হ্যাকিং কি ? প্রকারভেদ ?


১। হ্যাকিং কি ? : হ্যাকিং বলতে আমরা শুধু কম্পিউটার বা ইলেক্ট্রনিক্স এর ডিভাইস এর কাজ, বুঝিআসলে তা না ! অনেকেই আবার শুধু ফেসবুক বা ওয়েবসাইট হ্যাকিংকে হ্যাকিং মনে করেন ! আসলে হ্যাকিং এমন একটি প্রক্রিয়া,যেখানে কেউ কোন বৈধ অনুমতি ছাড়া কোন কিছু পরিবর্তন করে ! এখানে অনেক কিছু হতে পারে !
২। কত প্রকার ? : হ্যাকিং অনেক ধরনের হয়ে থাকে * সফটওয়্যার হ্যাকিং *হার্ডওয়্যার হ্যাকিং *ওয়েবসাইট হ্যাকিং *OS হ্যাকিং আরো হাজার ধরনের হ্যাকিং আছে বিভিন্ন ধরনের হ্যাকার আসে তারমধ্যে যেমনঃ White head hacker,Black head hacker, Gray head hacker,!তাছারা  যারা এই কাজগুলো করে তাদের বলে হ্যাকার !
৩। কেনো শিখবেন ? : হ্যাকিং শিখে আপনি শুধু ওয়েবসাইট হ্যাকিং করবেন তা কিন্তু না ! আপনি আপনার দক্ষতা ব্যাবহার করে ভালো চাকরি পেতে পারেন অথবা আপনি ওয়েবসাইট নির্মাতাকে তার ওয়েবসাইট এর দুর্বলতা সম্পর্কে বলে বিশাল অংকের money পেতে পারেন ! আবার শখের বসেও শিখতে পারেন ।(এটা আপনার এক্সপেরিএঞ্চে)
৪। কি কি লাগবে ? : বেশি কিছু লাগবে না ! যথেষ্ট ধৈর্য থাকতে হবে ! ইন্টারনেট এবং কম্পিউটার সম্পর্কে  ভালো ধারনা থাকতে হবে ! একটা কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন থাকলে আপনি সহজে শিখতে পারবেন ! যদি না থাকে সাইবার ক্যাফে গিয়েও আপনি শিখতে পারেন।


শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৬

গুগল ক্রমে এক্সটেনশন এর ব্যবহার

By on ফেব্রুয়ারি ০৬, ২০১৬
                                           গুগল ক্রমে   এক্সটেনশন এর ব্যবহার 




 বর্তমানে YouTube এখনকার সময়ে অনলাইনের সবথেকে বড় ভিডিও সার্চ ইঞ্জিন। অন্যান্য সাইটের মতো এই সাইটিও বেঁচে আছে বিভিন্ন বিজ্ঞাপনের উপর।
ভিজিটরদের কাছে বিজ্ঞাপনের মতো বিরক্তিকর কিছুই নাই। টাকা খরচ করে পছন্দের ভিডিও দেখতে এসে তার পরিবর্তে যদি এমন অহেতুক বিজ্ঞাপন দেখতে হয় তাহলে তার থেকে বিরক্তিকর ব্যাপার আর কি থাকতে পারে বলুন। আর তাছাড়া সব ধরনের বিজ্ঞাপন নিরাপদ নয়। কিছু কিছু ক্ষেত্রে আবার দর্শকদের বিজ্ঞাপন দেখতে বাধ্যও করা হয়। আজ আপনাদের দেবো এ সকল বিজ্ঞাপনের হাত থেকে বাঁচার সব থেকে সহজতম উপায়।
সব থেকে আগে আপনার গুগোল ক্রোমটি ওপেন করুন। কেননা যে এক্সটেনশনটি আপনার এই এ্যাডগুলোকে আটকাবে সেটা শুধু মাত্র ক্রোমেই কাজ করবে। এবার এই লিংকে  প্রবেশ করে এক্সটেনশনটি আপনার ব্রাউজারে ইন্সটল করে নিন। ব্যস! বাকিটা ও নিজেই করে দেবে। আপনাকে কিছু করতে হবে না। ও এক্সটেনশনটির নাম >>>“Adblock for Youtube”.
ধরুন, একটা সাইট ঘুরছেন। তার ফন্ট আপনার পছন্দ হয়ে গেল, তখন কিভাবে সেটাকে আপনার সাইটে ব্যবহার করবেন ? যে কোনো ওয়েব ডিজাইনারের সব থেকে বড় সমস্যা হলো ওয়েব ফন্টসতবে সমস্যাটি কিন্তু মোটেই দীর্ঘ স্থায়ী নয়। অন্যান্য সমস্যার মতো এটারও একটা সহজ ও সুন্দর সমাধান আছে। এখন আপনাদের সে সমাধানটিই দেব।
পূর্বতন প্রক্রিয়ার মতো আপনার গুগোল ক্রোম ওপেন করুন। এবার এই লিংক থেকে>>> ‘What Font’ নামে এই এক্সটেনশনটি ডাউনলোড করে নিন। আপনার ফন্ট সমস্যা সমাধান হয়ে যাবে।
What Font গুগোল ক্রোমের সব থেকে দরকারি একটা ফন্ট। এখানে আপনি কয়েক হাজারের বেশি ফন্ট ফ্রীতে পেয়ে যাবেন। এটার প্রধান উপযোগীতা একটি হলো- এক এটা সহজে ব্যবহার করা যায়। পাশাপাশি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে যে ধরণের ফন্ট সমস্যা দেখা দেয় তারও সমাধান হয়ে যাচ্ছে। এই এক্সটেনশনটি এখন ক্রোমের সব থেকে জনপ্রিয় এক্সটেনশন।
   ব্রউজারে ভি পি এন এর প্রয়োজন হলে ব্রাউজেক (Browsec) এই এক্সটেনশন অ্যাড করতে পারেন।

ভাল থকবেন সবাই .সাথেই থাকবেন ভাল লাগলে কমেন্ট করতে ভুল্বেন না, প্রয়োজনে ফেসবুক



Recomanded Article :

Internet Download Manager Universal Crack is Here ! [IDM 6.25 Build 10 UPDATED]

Internet Download Manager Universal Crack
Internet Download Manager aka IDM developers release a new build of  their well-known Download Accelerator; Internet Download Manager  regularly. So everybody who uses pirated versions get so pissed off that they have to find a new version of crack every time when an IDM update comes. So we made a really awesome fix for that
An Universal Web Crack. A new era in scene world. Web crack is a new concept of cracks that download and update crack content as the target program gets updated.
POSTED BY :TANBIR HASAN

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

অবশেষে বন্ধ হচ্ছে ক্যান্ডি ক্রাশের আমন্ত্রণ

By on নভেম্বর ১৭, ২০১৫

              অবশেষে বন্ধ হচ্ছে ক্যান্ডি ক্রাশের আমন্ত্রণ





ফেসবুকে ক্যান্ডি ক্রাশ খেলার আমন্ত্রণে ত্যক্ত-বিরক্ত অনেকে? সুখবর হচ্ছে—এটি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্ক জাকারবার্গ। আজ ভারতে আইআইটি দিল্লির টাউনহলে ফেসবুক ব্যবহারকারীদের ক্যান্ডি ক্রাশের আমন্ত্রণ বন্ধ করার প্রতিশ্রুতি দেন ফেসবুকের প্রধান নির্বাহী।
ক্যান্ডি ক্রাশ হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে জনপ্রিয় একটি গেম। গেমটির নির্মাতা কিং ডিজিটাল এন্টারটেইনমেন্ট। বিনা মূল্যের এ গেমটিতে বিভিন্ন পর্যায়ে ক্যান্ডি মিলিয়ে তা ভেঙে বিভিন্ন স্তর পার হতে হয়। নির্দিষ্ট কয়েকটি স্তর পার হতে গিয়ে নতুন বন্ধুদের আমন্ত্রণ জানাতে হয় অথবা কয়েক দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। আবার বন্ধুরা গেমটি বেশিক্ষণ খেলার জন্য লাইফ পাঠাতে পারেন। এ গেম যাঁরা বেশি খেলেন তাঁরা প্রায়ই ফেসবুকের বন্ধুদের কাছে আমন্ত্রণ পাঠান। যা নোটিফিকেশন আকারে দেখায় ফেসবুক। যাঁরা এ গেমটি পছন্দ করেন না, তাঁদের কাছে চরম বিরক্তিকর বিষয় এটি। বিশ্বের সবচেয়ে বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্যান্ডি ক্রাশ খেলার আমন্ত্রণ। 
আজ ভারতের টাউনহলে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে জাকারবার্গ বলেছেন, ক্যান্ডি ক্রাশের আমন্ত্রণ বন্ধ করার জন্য কাজ চলছে। তবে কবে ও কখন এ পরিবর্তন আসবে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। গেমটির নির্মাতা কিংয়ের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।



Recomanded Article :

Clash of Clans Unlimited Mod/Hack v7.200.19[v 0.4] APK! [January UPDATE]

Clash of Clans Hack Unlimited! No Ban! PvP! Clans Introduced!
We bring you the Mod/Hack of Clash of Clans, currently,  the most trending game. Tested many times, for stability, this mod is surely going to enhance your level of gaming! Attack other players, and loot their resources. This is a perfect mirror of official server, except that you get everything Unlimited!

POSTED BY :TANBIR HASAN


শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

সবচেয়ে সহজ পদ্ধতিতে জিমেইলের পাসওয়ার্ড হ্যাকিং করুন

By on নভেম্বর ০৬, ২০১৫

         সহজ পদ্ধতিতে জিমেইলের পাসওয়ার্ড হ্যাকিং করুন



আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম হ্যাকিং এর বেপারে । আজকে দেখাব সবচেয়ে সহজ পদ্ধতিতে কীভাবে জিমেইল পাসওয়ার্ড হ্যাকিং করা যায়। বকবক করার চেয়ে  চলুন… যে সফটওয়্যারের মাধ্যমে আপনি হ্যাকিং করবেন জিমেইল সফটওয়্যার তার নাম হল “জিমেইল হ্যাকার”। এটির দ্বারা সবচেয়ে সহজ পথে করতে পারবেন জিমেইল একাউন্ট হ্যাকিং। তবে সবার আগে আপনাকে আপনার এন্টিভাইরাস ডিজেবল বা পুস করে রাখতে হবে। কারণ এন্টিভাইরাস এটিকে ভাইরাস হিসেবে চিহ্নিত করবে। এন্টিভাইরাস তখন আপনাকে কাজ করতে দেবে না।


…:::কীভাবে কি করবেন:::…
* প্রথমে জিমেইল হ্যাকার,
* এবং মাইক্রোসফটের ডট নেট ২.০ ডাউনলোড করে নিন।
* এবার জিমেইল হ্যাকার সফটওয়্যারটি Extract করুন ও এন্টিভাইরাস ডিজেবল করুন। ডিজেবল না করলে এন্টিভাইরাস আপনাকে কাজ করতে দেবে না।
*এখন ‘Gmail hacker Bulder.exe’ চালু করুন।
* এবার আপনার জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিন।
* এইবার যার আইডি হ্যাক করতে চান তার ইমেইল এড্রেস লিখে “hack them” এ ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।



তবে হ্যাকিং শিখার জন্য, কারও ক্ষতির জন্য নয়। দয়া করে কারও ক্ষতি করবেন না। কারও ক্ষতি হলে আমি দায়ী নই। আজ এই পর্যন্ত, আশা করি আগামি পর্বে দেখা হবে। সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।

বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

হ্যাকিং গতিবিধি শনাক্তের পাঁচ উপায়

By on নভেম্বর ০৪, ২০১৫

                                         হ্যাকিং গতিবিধি শনাক্তের পাঁচ উপায়

আধুনিক সময়ের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অনুষঙ্গের নাম ইন্টারনেট। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে অফিসের কাজ তো বটেই, এখন আর্থিক লেনদেনের কাজও হচ্ছে ইন্টারনেটে। কিন্তু যুগান্তকারী এই উদ্ভাবনকে ভিন্ন খাতে প্রবাহিত করার মতো মানুষেরও অভাব নেই। বিভিন্ন ধরনের ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার এখন ইন্টারনেটের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। এসব ক্ষতিকর উপাদানের উপস্থিতি অনলাইনে তথ্য চুরি থেকে শুরু করে অর্থ হাতিয়ে নেওয়ার কাজও করছে। হ্যাকারদের এই দৌরাত্ম্য থেকে ছাড় পাচ্ছে না প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও। অনলাইনে হ্যাকিংয়ের বিভিন্ন গতিবিধি অনেক সময়ই শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এই লেখায় হ্যাকিং থেকে রক্ষা পেতে পাঁচটি বিষয় তুলে ধরেছি।
আশা করি আপনাদের উপকারে আসবে।


ইমেইলের অফারে সাবধান

অনেক সময়ই ইমেইলের ইনবক্সে দারুণ কিছু অফার এসে হাজির হয়। এর মধ্যে অনেকগুলোতে বলা হয়ে থাকে যে আপনি বিশাল অংকের এক লটারি জিতেছেন। অনেক ইমেইলে আবার কোনো বিনিয়োগকারীর পক্ষ থেকে অফার দেওয়া হয় আপনার মাধ্যমে আপনার স্থানীয় কোনো প্রকল্পে বিনিয়োগের। আপনার একেবারে খুব কাছের কোনো মানুষের কাছ থেকে যদি এসব ইমেইল না এসে থাকে, তাহলেও নিশ্চিন্তে এসব ইমেইলকে স্প্যাম হিসেবে চিহ্নিত করে দিতে পারেন। এসব ইমেইলে মূলত ভালো ভালো অফারের কথা বলে আপনার ব্যক্তিগত এবং আর্থিক বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হয়ে থাকে। তাই ভুলেও যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড সম্পর্কিত কোনো তথ্য এসব ইমেইলের জবাবে পাঠিয়ে থাকেন, সেটা নিতান্তই বোকামি হবে।

ইমেইল অ্যাটাচমেন্টে সতর্ক হোন

অনেক সময় ইমেইলে প্রয়োজনীয় কোনো সফটওয়্যার কিংবা অফিসের কাজের উপযোগী কোনো ডক্যুমেন্ট অ্যাটাচমেন্ট হিসেবে হাজির হতে পারে অপরিচিত ঠিকানা থেকে। বিনামূল্যের এসব প্রয়োজনীয় রিসোর্সের কথা বলে মূলত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয় ইমেইল ব্যবহারকারীর মাঝে। আদতে এসব অ্যাটাচমেন্টের সাথে থাকে ভাইরাস বা ম্যালওয়্যার যেগুলো আপনার পিসির তথ্য হাতিয়ে নেওয়া থেকে শুরু করে পিসিকে অচল করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই অপরিচিত কারও কাছ থেকে অ্যাটাচমেন্টসহ ইমেইল আসলে তা ভালো করে দেখে নিন। ইমেইল প্রেরণকারীর পরিচয় নিশ্চিত হয়ে তবেই এসব অ্যাটাচমেন্ট ডাউনলোড করুন।

সব ওয়েবসাইট নির্ভরযোগ্য নয়

বিভিন্ন কাজের জন্য আমাদের প্রচুর পরিমাণে ওয়েবসাইট ভিজিট করতে হয়। এসব ওয়েবসাইটের অনেকগুলোতেই রেজিস্ট্রেশন বা লগ-ইন করতে হয়। এর সবগুলোই কিন্তু নির্ভরযোগ্য নয়। ফেক ওয়েবসাইটের সংখ্যা নেহায়েত কম নেই, যেগুলোর মূল কাজ হলো রেজিস্ট্রেশন বা লগ-ইনের নাম করে আপনার তথ্য হাতিয়ে নেওয়া। অনেক সময় ব্যাংকের ওয়েবসাইটগুলোর ফেক কপিও করা হয়ে থাকে। এসব ওয়েবসাইটের ডিজাইন সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইটের হুবহু কপি করা হয়। ওয়েব ঠিকানাও এমনভাবে বাছাই করা হয় যাতে হয়তো একটা অক্ষরে একটু ভিন্নতা থাকে এবং সাধারণভাবে এই পরিবর্তন চোখ এড়িয়ে যায়। তাই ওয়েব ঠিকানা ভালো করে যাচাই করে নিন। আর ওয়েব ঠিকানায় ‘এইচটিটিপিএস: (https:)’ রয়েছে কি না, তা দেখে নিন। বেশিরভাগ বিশ্বস্ত ওয়েবসাইটেই সুরক্ষার জন্য ‘এইচটিটিপিএস:’ সার্টিফিকেট থাকে। তাই ‘এইচটিটিপিএস:’ না থাকলে সেই ওয়েবসাইটকে সন্দেহজনক তালিকায় ফেলে দিন।

বিশ্বস্ত মোবাইল অ্যাপসে ভরসা রাখুন

স্মার্টফোন আর ট্যাবলেট পিসির এই যুগে এসে মোবাইল অ্যাপসের মাধ্যমেই সব কাজ করার ধারা তৈরি হয়েছে। এই সুযোগ নিতে প্রস্তুত হ্যাকাররাও। মোবাইল অ্যাপসের মাধ্যমে ভাইরাস, ম্যালওয়্যার আর স্পাইওয়্যার ছড়ানোর কাজে তারা সফলও বটে। এক্ষেত্রে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত অ্যাপস না হলে ইন্সটল করবেন না। গুগল প্লেস্টোরের বেশিরভাগ অ্যাপসই ভেরিফায়েড। এর বাইরে থার্ড-পার্টি অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে অ্যাপসের নির্মাতার নাম-ঠিকানা জেনে নিন এবং জানার চেষ্টা করুন তারা কতটা বিশ্বস্ত। অ্যাপসের রিভিউও পড়ে নিতে পারেন। আর অ্যাপস ইন্সটল করার ক্ষেত্রে অফিশিয়াল ওয়েবসাইট বা অফিশিয়াল ওয়েবস্টোরেই নির্ভর করুন।

বিজ্ঞাপনের চাকচিক্য

অনেক সময়ই অনলাইনে বিভিন্ন পণ্য ও সেবার বিজ্ঞাপনে চমকিত করার মতো সব অফার পাওয়া যায়। অনেক সময় কোনো পণ্যের দাম উল্লেখ করা হয় এর প্রকৃত দামের ৮০ বা ৯০ ভাগ কম। অবিশ্বাস্য রকমের ফ্রি উপহারের অফারও থাকে। এসব অফার থেকে সতর্ক থাকুন। এগুলোর বেশিরভাগই স্ক্যাম বা ফিশিং কার্যক্রমের অংশ। এসবের মূল লক্ষ্য হলো আপনার আর্থিক তথ্য হাতিয়ে নেওয়া। তাছাড়া অনেক সময় চোরাই পণ্য কেনাবেচার জন্যও এমন কৌশল অবলম্বন করা হয়ে থাকে। সেক্ষেত্রে চোরাই পণ্য কিনলে ফেঁসে যাওয়ার সম্ভাবনাও থাকবে আপনার।
হ্যাকিং বিষয়ে আরো সুন্দর সুন্দর পোষ্ট আপনাদের কাছে শেয়ার করবো সাথেই থাকবেন।কমেন্ট করতে ভুলবেন না।
ধন্যবাদ,